প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬
কালীগঞ্জে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু: আটক ২
মুজিবুর রহমান ||
গাজীপুরের কালীগঞ্জে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকার মঙ্গলবার (১৬ জুন ২৬) রাত আনুমানিক ১১টার দিকে কালীগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া এলাকায় ইউরো বাংলা গ্যাস ফ্যাক্টরি সংলগ্ন স্থানে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদ হাসান আনন্দ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়। নিহত আনন্দ উপজেলার মূলগাঁও চরপাড়া এলাকার আমিন মিয়ার ছেলে এবং পেশায় অটোরিকশা চালক ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, আনন্দ কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে বিদ্যুতের তার কাটার চেষ্টা করেন। এক পর্যায়ে সচল ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে বুধবার স্থানীয়রা তার দুই সহযোগী আশিক ও খাইরুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় তাদের কাছ থেকে চুরি করা তারও উদ্ধার করা হয়।কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, প্রাথমিক তদন্তে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আটক দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।ক্যাপশণ: নিহত আনন্দের ছবি।#########মুজিবুর রহমান ০১৭১৩৫৭৫১১৮কালীগঞ্জ, গাজীপুর ১৬/৬/২৬
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত