প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬
আপিল খারিজ: হাইকোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আলমগীরের গেজেট স্থগিত!
মোহাম্মদ সাদ্দাম হোসেন রাসেল ||
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে জামায়াত প্রার্থীর করা আপীল খারিজ করে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। ফলে হাইকোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীরের নির্বাচনী ফলাফল গেজেট প্রকাশ ও শপথ স্থগিত থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।মঙ্গলবার (১৬ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।এর আগে ঋণখেলাপির অভিযোগে নির্বাচন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে নির্বাচনে বৈধ ঘোষণা দেন। এর বিরুদ্ধে জামায়াত প্রার্থী নুরুল আমিন আপিল বিভাগে লিভ টু আপিল করেন।বিগত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ সরোয়ার আলমগীরের প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন; তবে সরোয়ার আলমগীরকে নির্বাচন করার সুযোগ দেন আপীল বিভাগ। কিন্তু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনী ফলাফল গেজেট স্থগিত থাকবে মর্মে নির্দেশনা দেন। ফলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সরোয়ার আলমগীর বিপুল ভোটের ব্যবধানে জামায়াত প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হন। কিন্তু আদালতের আদেশের কারণে ফলাফল গেজেট আকারে প্রকাশিত হয়নি। আজকে আপীল বিভাগের রায়ের ফলে একধাপ এগোলো সরোয়ার আলমগীর। এবার হাইকোর্টে মূল রুল নিষ্পত্তি করা গেলে গেজেট প্রকাশ আর শপথ গ্রহণে বিলম্ব ঘটবে না।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত