প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬
জৈন্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন
রাজু বিশ্বাস দুর্জয় ||
সিলেটের জৈন্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নিবারণ চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রণত কান্ত দেব। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সুভাষ দাস বাবলু।নতুন কমিটির নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে ঐতিহ্যবাহী উৎসবগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তারা।নবনির্বাচিত নেতৃবৃন্দকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত