প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬
আসলাম চৌধুরীর শুনানি সোমবার, ফটিকছড়ি আসনের মামলার শুনানি আজও হয়নি
মোহাম্মদ সাদ্দাম হোসেন রাসেল ||
চট্টগ্রামের আলোচিত দুই সংসদীয় আসন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংক্রান্ত আপিল মামলার শুনানিতে নতুন অগ্রগতি হলেও ফটিকছড়ি আসনের মামলার শুনানি আজও অনুষ্ঠিত হয়নি।আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর আপিল মামলার শুনানি আগামী সোমবার (১৫ জুন) অনুষ্ঠিত হবে। ওইদিন মামলার অবশিষ্ট শুনানি শেষে আদালত আদেশ দিতে পারেন বলে সংশ্লিষ্ট আইনজীবীরা আশা করছেন।অন্যদিকে, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের মামলাটি বৃহস্পতিবারের কার্যতালিকায় অন্তর্ভুক্ত থাকলেও শুনানির জন্য উপস্থাপন করা সম্ভব হয়নি। আদালতের অন্যান্য মামলার দীর্ঘ শুনানির কারণে বিষয়টি পিছিয়ে যায় বলে জানা গেছে।সংশ্লিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ইসমাইল গনি বলেন, “আসলাম চৌধুরীর মামলার শুনানি শেষ হওয়ার পরই সরওয়ার আলমগীরের মামলার শুনানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে সোমবারের কার্যক্রম শেষে ফটিকছড়ি আসনের মামলাটিও শুনানির জন্য আসতে পারে।”আইনজীবী ও আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দুটি মামলার চূড়ান্ত নিষ্পত্তির ওপরই নির্ভর করছে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী ফলাফল গেজেট আকারে প্রকাশের বিষয়টি। এর আগে আপিল বিভাগ উভয় প্রার্থীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলেও মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল গেজেট প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন।ফলে দুই আসনের ভোটার ও রাজনৈতিক অঙ্গনে মামলাগুলোর চূড়ান্ত রায়ের অপেক্ষা আরও বাড়ল।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত