প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬
কোতয়ালী থানার অভিযানে ছাত্রলীগ-যুবলীগসহ ৫ জন গ্রেফতার
মো নাজিম আলী ||
রাঙামাটি কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ডেভিল, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি ও অন্যান্য অপরাধে জড়িত মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার, ৯ জুন ২০২৬ রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে বিভিন্ন অভিযোগ ও মামলার সঙ্গে সম্পৃক্ত থাকায় ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেনএইচ.এম. আলাউদ্দিন (৩৬), পিতা: মৃত আবুল হোসেন, মাতা: আমেনা বেগম, সাং: সনাতন পাড়া, ভেদভেদী, ৬নং ওয়ার্ড, কোতয়ালী থানা, রাঙামাটি পৌরসভা; ছাত্রলীগের সভাপতি।মো. আরাফাত হোসেন (৩০), পিতা: নুর মোহাম্মদ, মাতা: রাবেয়া বেগম, সাং: রিজার্ভ বাজার, শুটকি পট্টি, কোতয়ালী থানা, রাঙামাটি পৌরসভার ১নং ওয়ার্ড; যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।সাইফুল ইসলাম পারভেজ (২৭), পিতা: নুরুল ইসলাম, মাতা: হালিমা বেগম, সাং: রিজার্ভ বাজার, মসজিদ কলোনী।শাহাদাত হোসেন জীবন (৩৫), পিতা: আলী আহম্মদ, সাং: এসপি অফিসের নিচের রাস্তা, কোতোয়ালি থানা।আলী আহম্মদ (৬৫), পিতা: মৃত রহম আলী সরকার, মাতা: মৃত খাইরুন নেছা, সাং: এসপি অফিসের নিচের রাস্তা, কোতয়ালী থানা।রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে রাঙামাটি জেলা পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। অপরাধী, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি ও আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত