প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬
বিষপানে ফটিকছড়িতে যুবকের মৃত্যু, বিয়ের দেড় মাস পেরোতেই নেমে এল শোক
মোহাম্মদ সাদ্দাম হোসেন রাসেল ||
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নে বিষপানে মোহাম্মদ পারভেজ (২৮) নামে এক যুবকের মৃ ত্যু হয়েছে। বিয়ের মাত্র দেড় মাসের মাথায় ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিহত পারভেজ উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কোম্পানিটিলা এলাকার নুর আহমদ মুন্সির বাড়ির বাসিন্দা এবং মোহাম্মদ আলম সওদাগরের সন্তান।পারিবারিক সূত্র ও স্থানীয়দের বরাতে জানা যায়, গতকাল বিষপান করার পর পারভেজ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাকে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।স্থানীয়দের ভাষ্য, সম্প্রতি তার নববিবাহিতা স্ত্রী চলে যাওয়ার পর থেকে পারভেজ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং গভীর হতাশায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, সেই মানসিক অস্থিরতার কারণেই তিনি বিষপান করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।ঘটনার সত্যতা নিশ্চিত করে হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, পারভেজ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। গতকাল তিনি বিষপান করেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান।এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত