প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬
চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে দম্পতির লাশ উদ্ধার :
মোহাম্মদ ইউছুফ ||
চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় একটি আবাসিক হোটেল থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার ফয়’স লেক এলাকায় 'রয়েল পার্ক' হোটেল থেকে দুজনের লাশ উদ্ধ্বার করা হয়। নিহতরা হলেন-মো. রিপন (৫০) ও সোনিয়া আক্তার (৩৩)। তারা স্বামী-স্ত্রী ছিলেন বলে পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে।পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ জানায়, গতকাল রোববার বিকেলে হোটেলের চারতলার কক্ষটিতে ওঠেন ওই দম্পতি।রিপন ও সোনিয়া নগরীর লালখান বাজার ঢেবার পাড়ের বাসিন্দা; রিপন ভ্যানে ফল বিক্রি করেন ও সোনিয়া গৃহকর্মীর পেশায় ছিলেন।পুলিশ জানায় রোববার বিকালে রিপন ও সোনিয়া ওই হোটেলে রুম ভাড়া নিয়েছিলেন। রাতে তারা একসাথে খাওয়া দাওয়া করতে দেখা গেছে।"সকালে রুমের দরজা খোলা দেখে একজন বয় প্রবেশ করে দেখেন রিপন ঝুলন্ত অবস্থায় এবং সোনিয়া খাঁটে শোয়ানো অবস্থায় ছিলেন। এসময় তার মুখে ফ্যানা ছিল।"হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত