প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬
জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্পে সন্ত্রাসী হামলা, ২ ঘণ্টা গুলিবিনিম
মোহাম্মদ সাদ্দাম হোসেন রাসেল ||
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে গভীর রাতে র্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসী ‘ইয়াসিন বাহিনী’র হামলার ঘটনা ঘটেছে। হামলায় ৭ জন র্যাব সদস্য সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে পড়েন।প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, গভীর রাতে চারদিক থেকে সন্ত্রাসীরা ক্যাম্পে অতর্কিতে গুলি চালায়। আক্রমণের মুখে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। প্রায় দুই ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে তীব্র গুলিবিনিময় চলে। পরে অতিরিক্ত বাহিনী পৌঁছে ৭ জন র্যাব সদস্যকে নিরাপদে উদ্ধার করে।ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।স্থানীয় সূত্র বলছে, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে ঘাঁটি গেড়ে রয়েছে। চলতি বছরের ১৯ জানুয়ারি সন্ত্রাসীদের হামলায় র্যাব সদস্য মোতালেব ভুঁইয়া নিহত হন। এরপর সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএনের প্রায় ৪ হাজার সদস্যের যৌথ অভিযানে এলাকা নিয়ন্ত্রণে আনা হলেও নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, সন্ত্রাসীদের নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত