প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬
বদলগাছী উপজেলা আনসার-ভিডিপি'র ভাতাভোগীদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ
রাজু ইসলাম, উপজেলা প্রতিনিধি ||
নওগাঁর বদলগাছী উপজেলা আনসার- ভিডিপি অফিসের আওতাধীন ভাতাভোগী ২১ জন আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।২৪-০৫-২০২৬ ইং তারিখ রবিবার দুপুর সাড়ে ১২ টায় আনুষ্ঠানিক ভাবে আনসার- ভিডিপি'র মহাপরিচালকের নির্দেশনায় বাহিনীর নিজস্ব ফান্ড থেকে প্রতি বছর দু' ঈদে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সেই ধারাবাহিকতায় বদলগাছী উপজেলা আনসার-ভিডিপি অফিসার মোঃ রকিবুল হাসানের নেতৃত্বে ২১ জন ভাতাভোগী সদস্যদের মধ্যে ঈদউল আজহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেন। এ সময় প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মাওলা,বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃফেরদৌস হোসেন ও সাংবাদিক রাজু ইসলাম উপস্থিত ছিলেন। ঈদ সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, সেমাই, চিনি, গুড়া দুধ, সয়াবিন তৈল, হরসুজি, নুডুলস। তারা ঈদ সামগ্রী পেয়ে সকলেই খুশি হয়েছেন। উপজেলা আনসার-ভিডিপি অফিসার বলেন বাহিনীর মধ্যে একতা, শৃঙ্খলা, ভালবাসা, সৌহাদ্র, কাজে উৎসাহ জোগানোসহ বাহিনীকে উজ্জবিত রাখার নিমিত্তে আমরা নানামুখি কর্মসূচী গ্রহন করি।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত