প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬
সৈয়দপুরে রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি সভাপতি রুহুল ও সম্পাদক নিজামুল
মিজানুর রহমান মহসিন ||
বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, সৈয়দপুর শাখার নির্বাহী কমিটির ত্রিবার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের রেলওয়ে মুর্তজা মিলনায়তনে আয়োজিত এক সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনের মাধ্যমে ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রুহুল আমিন, সহ-সভাপতি মো. শাহজাহান মোল্লা ও মো. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মো. নিজামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আবুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মো. আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক আলী মো. রাশেদ হাবীব, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম এবং কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম মইনুল হক ও গোফিল ফলাম।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বলরাম পাল। সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন তারক বন্ধু বর্মা ও আবদুল হান্নান।নবনির্বাচিত কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।নবনির্বাচিত সভাপতি মো. রুহুল আমিন রুবেল বলেন, রেলওয়ের ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। সদস্যদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশ উন্নয়নে সংগঠন সক্রিয় ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।সাধারণ সম্পাদক মো. নিজামুল হক বলেন, সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী করতে সদস্যদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধি, কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং রেলওয়ের উন্নয়ন কর্মকাণ্ডে প্রকৌশলীদের ভূমিকা আরও জোরদার করতে কাজ করা হবে।নির্বাচনকে ঘিরে সদস্যদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।সংশ্লিষ্টদের মতে, এ নির্বাচন শুধু নেতৃত্ব নির্বাচনের আনুষ্ঠানিকতা নয়; বরং রেলওয়ের ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও পেশাগত উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত