প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬
সীতাকুণ্ডে বাইক দূর্ঘটনায় ফটিকছড়ির যুবক নিহত! আহত ১
মোহাম্মদ সাদ্দাম হোসেন রাসেল ||
চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ রায়হান নামে এক ওমান প্রবাসী যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুরে সীতাকুণ্ড থেকে ফটিকছড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।নিহত রায়হান ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া এলাকার বাসিন্দা।পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন অসুস্থ মাকে দেখতে সম্প্রতি ওমান থেকে দেশে ফেরেন রায়হান। বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে সীতাকুণ্ডে বেড়াতে যান তিনি। শুক্রবার মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে জুমার নামাজ আদায়ের জন্য সীতাকুণ্ডের গফুর শাহ জামে মসজিদের দিকে যাচ্ছিলেন তারা। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে রায়হানের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার চাচাতো ভাই আলমগীর ফেসবুকে এক আবেগঘন পোস্টে রায়হানের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন। প্রবাসজীবনের কষ্ট সহ্য করে পরিবারের পাশে দাঁড়ানো এক তরুণের এমন মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মাঝে শোক বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত