প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬
কালীগঞ্জে সন্ত্রাসী চাঁদাবাজকে আটক করেছে পুলিশ
মুজিবুর রহমান ||
কালীগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সজিবকে ঘোড়াশাল ব্রীজ এলাকা থেকে আটক করেছে পুলিশ।জানা যায়, কালীগঞ্জ থানাধীন দেওপাড়া সাকিনের আঃ মান্নান এর ছেলে আমির গত ২৭ এপ্রিল রাতে কালীগঞ্জ থানাধীন দেওপাড়া মসজিদের পিছনে পাঁকা রাস্তার উপর চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রসী, চাঁদাবাজ সজিব মিয়া (২৯), পিতা- সবুজ মিয়া, মাতা- বিলকিস বেগম, সাং- চৈতারপাড়া, থানা- কালীগঞ্জ, জেলা-গাজীপুর। ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে অর্তকিত ভাবে কুপাইয়া গুরুতর জখম করে।পরে স্থানীয়রা আমিরকে উদ্ধার করে চরুর ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় আছে। উক্ত ঘটনায় কালীগঞ্জ থানার মামলা নং-০১, তারিখ ১/৫/২৬,ধারা -১৪৩/৩৪১/৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩২৬/৩০৭/৩৭৯/১১৪/৫০৬ পেনাল কোড রুজু হয়। গতকাল আসামী সজিব মিয়া (২৯) এসআই/মোঃ মাসুদ রানা শামীম সঙ্গীয় অফিসার ফোর্স সহ ইং-১৪/০৫/২৬ তারিখ রাতে ঘোড়াশাল ব্রীজের উপর হইতে গ্রেফতার করেন। শুক্রবার রিমান্ডের আবেদন সহ আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত