প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬
চন্দনাইশ ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত
জাহেদ হোসেন খান ||
চন্দনাইশ ক্লাব কর্তৃক আয়োজিত “ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ সিজন ১” এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা শুক্রবার বিকাল ৩টায় উপজেলার গাছবাড়িয়া কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের গণমানুষের নেতা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চন্দনাইশের কৃতি সন্তান ডাঃ শাহাদাত হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ ইখতিয়ার হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মন্জুর আলম তালুকদার, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদ খান ও সাইফুল করিম, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম শহীদ এবং কোতোয়ালি থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন।এছাড়াও চন্দনাইশ উপজেলা, পৌরসভা ও দোহাজারী পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন এবং তরুণদের খেলাধুলার মাধ্যমে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত