প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬
নাজিরহাটে বাস-পিকআপ সংঘর্ষ: আহত একাধিক
মোহাম্মদ সাদ্দাম হোসেন রাসেল ||
চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নাজিরহাট পৌরসভার কাল্যুপুকুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। একটি যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয় জনতার সঙ্গে ট্রাফিক পুলিশের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটে।ঘটনাটি ঘটে ১২-০৪-২০২৬ ইং তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাফিক পুলিশ সিগন্যাল দিলে একটি পিকআপ দ্রুতগতিতে সরে যাওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় পিকআপটির।এলাকাবাসীর অভিযোগ, বাসটি বেপরোয়া গতিতে চলাচল করছিল। স্থানীয়রা আরও জানান, কিছুদিন আগেও একই বাস হাটহাজারী মাদ্রাসা সংলগ্ন এলাকায় বড় ধরনের দুর্ঘটনার সঙ্গে জড়িত ছিল। তাদের দাবি, অতিরিক্ত গতি ও অসচেতন চালনার কারণেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে।দুর্ঘটনার পর ঘটনাস্থলে সাধারণ মানুষের ভিড় জমে যায় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এদিকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ দুর্ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। তবে দুর্ঘটনায় যানবাহনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত