প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬
চট্টগ্রামে জামায়াতের নারী সংসদ সদস্য নির্বাচিত হলেন সীতাকুন্ডের মেয়ে শামসুন্নাহার
মোহাম্মদ ইউছুফ ||
চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার মেয়ে শামছুন্নাহার বেগম। তিনি সংরক্ষিত নারী আসনে প্রথমবারের মতো জামায়াতের এমপি নির্বাচিত হন। শামছুন্নাহার সীতাকুন্ড উপজেলার ৭নং কুমিরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দেলিপাড়াস্থ মছজিদ্দা গ্রামেই তাঁর হয়। তিনি মরহুম হাফেজ জামাল আহমেদ ও মরহুমা সকিনা খানমের বড় মেয়ে।পারিবারিক ভাবে তিনি মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের অনাইর বাড়ির বাসিন্দা মাস্টার নুরুল করিমের সহধর্মিণী। স্থানীয়ভাবে তিনি একজন সৎ, পরিশ্রমী ও সমাজসেবামুখী ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি প্রথমবারের মত সংরক্ষিত আসনে চট্টগ্রামের এমপি নির্বাচিত হন। দলীয় সূত্রে জানা গেছে, শামছুন্নাহার বেগম দীর্ঘদিন যাবত মিরসরাই উপজেলা জামায়াতের রাজনীতির সাথে সক্রিয় রয়েছেন। বর্তমানে তিনি দলের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সৎ, পরিশ্রমী ও সমাজসেবামুখী ।স্থানীয়রা বলেন, শামছুন্নাহার বেগম প্রথমবারের মতো সংরক্ষিত আসনে এমপি নির্বাচিত হওয়ায় সীতাকুন্ড ও মিরসরাই দুই উপজেলার মানুষ আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। শামসুন্নাহার বেগম একদিকে সীতাকুন্ডের মেয়ে অপরদিকে মিরসরাই উপজেলার গৃহবধূ। তাঁকে পেয়ে দুই উপজেলার অধিবাসীরা আনন্দিত। তাঁর মনোনয়নে সীতাকুন্ড ও মিরসরাইয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে। দলীয় সূত্র জানান, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতার ভিত্তিতেই তাকে সংরক্ষিত নারী আসনের জন্য দল থেকে মনোনয়ন দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত