প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬
আমানত ফিরে পেতে কয়েকটি ব্যাংকের শাখায় তালা
মোহাম্মদ ইউছুফ ||
‘আমার টাকা ব্যাংকে, আমি কেন রাস্তায়’, ‘তুমি কে আমি কে, আমানতকারী আমানতকারী’, ‘হেয়ার কাট হেয়ার কাট, মানি না মানি না’, ‘আমানত নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’ ইত্যাদি স্লোগান চট্টগ্রামে একীভূত পাঁচ ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে দেন আমানতকারীরা । পুরো মুনাফাসহ আমানত ফিরে পেতে চট্টগ্রামে ব্যাংকে দ্বিতীয় দিনের মত তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারী ও গ্রাহকরা। পরে সেখান থেকে মিছিল করে করে ইউনিয়ন ব্যাংকে যান বিক্ষোভকারীরা। সেখানে গিয়েও ব্যাংক থেকে কর্মকর্তাদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এর পর তারা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেও তালা ঝুলিয়ে দেন।সোমবার (৪ মে ) সকালে চট্টগ্রাম মহানগরীর প্রাণকেন্দ্র আগ্রাবাদ বাদামতলী মোড়ে বিক্ষোভ সমাবেশের পর এক্সিম ব্যংকে তালা ঝুলিয়ে দেন তারা। আন্দোলনকারী বলেন, “আমরা রাস্তায় নামতে চাই না। আমরা টাকা ফেরৎ চাই। এভাবে করে ব্যাংক গ্রাহকের আস্থা হারাচ্ছে। দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।”একীভূত হওয়া পাঁচ ব্যাংক হল- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক।এর আগে রোববার চট্টগ্রামের খাতুনগঞ্জে ইউনিয়ন ব্যাংক পিএলসির একটি শাখায় জমানো টাকা আদায় ও হেয়ার কাট বাতিলের দাবি বিক্ষোভ করছেন আমানতকারীরা। বিক্ষুব্ধ ইউনিয়ন ব্যাংকের গ্রাহকরা জমাকৃত অর্থ ফেরত চেয়ে বিক্ষোভ শুরু করেন। পরে বিক্ষুব্ধ গ্রাহকরা তালা ঝুলিয়ে দেন। ব্যাংকিং কার্যক্রমে এমন অচলাবস্থায় ব্যবসায়ী ও সাধারণ মানতকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ প্রয়োজন হতে পারে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত