প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে ডিবির অভিযানে ১৩৫ বোতল মাদক জব্দ, গ্রেপ্তার ৩
অপু আহমেদ রওশন ||
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত বিশেষ অভিযানে ১৩৫ বোতল নেশাজাতীয় মাদক ‘ইসকাফ’ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিআই পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।ডিবি সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানাধীন দেবপাড়া এলাকার শরিফনগর মার্কেটের সামনে একটি লাল রঙের সন্দেহভাজন ডিআই পিকআপ গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ১৩৫ বোতল মাদক উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৭২ হাজার ৫০০ টাকা।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বায়োজিদ (২৬), শিমুল (১৯) ও রায়হান মিয়া। তারা সিলেট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত