প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬
মধুখালীতে ফিলিং স্টেশনে তেলের জন্য দীর্ঘ লাইন, ভোক্তাদের ভোগান্তি
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি ||
মধুখালী-এ অবস্থিত মোজাফফর হোসেন ফিলিং স্টেশনে তেল নিতে ভোক্তাদের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। প্রশাসনের উপস্থিতিতে সকাল ৮টা থেকে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ করা হলেও চাহিদামতো জ্বালানি না পাওয়ার অভিযোগ করেছেন ভোক্তারা।স্টেশন এলাকায় শত শত মোটরসাইকেল ও কৃষিকাজে ব্যবহৃত যানবাহন লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছে। তবে অনেকেই পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।ভোক্তা মজনু মোল্লা বলেন, পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় তার ধানের জমিতে নিয়মিত সেচ দিতে পারছেন না। এতে জমির পানি শুকিয়ে যাচ্ছে এবং দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক না হলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।অপর ভোক্তা বাহারুল ইসলাম জানান, পর্যাপ্ত জ্বালানি না থাকায় পাটের জমিতে সময়মতো সেচ দেওয়া সম্ভব হচ্ছে না, যা উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি দ্রুত পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।এ বিষয়ে ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত রনি জানান, তারা সীমিত সরবরাহের মধ্যেই তেল বিতরণ করছেন। “গতকাল ৯ হাজার লিটার ডিজেল পেয়েছি। নির্ধারিত দামে প্রতি লিটার ১০১ টাকা ৫৯ পয়সা করে কৃষিকাজে ব্যবহৃত ট্রাক্টর, সেচ পাম্প ও মোটরসাইকেলে তেল দেওয়া হচ্ছে,” বলেন তিনি।
তিনি আরও জানান, সুশৃঙ্খলভাবে ভোক্তাদের মধ্যে তেল বিতরণের চেষ্টা করা হচ্ছে এবং সরবরাহ বাড়লে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত