প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬
ভূঞাপুরে পোল্ট্রি শিল্প রক্ষায় প্রতিবাদ ও আলোচনা সভা
খন্দকার খায়রুল বাশার ||
টাঙ্গাইলের ভূঞাপুরে পোল্ট্রি শিল্প ধ্বংসের চক্রান্ত রুখে দেওয়া এবং বাজার সিন্ডিকেট ভেঙে উৎপাদিত ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (৮ এপ্রিল) দুপুরে মোশরফ স্যার রেখা কমপ্লেক্সের ২য় তলায় বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন ভূঞাপুর শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসানের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।এতে সংগঠনের ভূঞাপুর শাখার সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম হৃদয়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বপন, টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও ভূঞাপুর শাখার সাধারণ সম্পাদক রাসেল রহমান সহ অন্যান্য পোল্ট্রি খামার মালিকগন।বক্তারা বলেন, পোল্ট্রি শিল্প টিকিয়ে রাখতে সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করে উৎপাদকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত