প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬
এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের সদস্য হলেন সালাউদ্দিন আহমেদ
মো: ফাহিম সরকার ||
এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের (এএইচএফ) এর ‘জুডিসিয়াল কমিশন’-এর সদস্য মনোনীত হয়েছেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহাম্মেদ।এশিয়ার উন্নয়নশীল ১৭টি দেশের খেলাধুলার মান উন্নয়নে কাজ করবে এ কমিটি। ১৬ এপ্রিল এশিয়ান হ্যান্ডবল ফেডারেশন আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে ২০২৫-২০২৯ সালের জন্য এ কমিটি ঘোষণা করে।এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের হ্যান্ডবল পরিবারের জন্য এক বিশাল সম্মান। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন, বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ এসোসিয়েশন এবং হ্যান্ডবল কোচেস এসোসিয়েশনসহ হ্যান্ডবল পরিবারের সকল সদস্যদের পক্ষ হতে জনাব সালাউদ্দিন আহাম্মেদকে অভিনন্দন ও তার উত্তরোত্তর সফলতা কামনা করছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত