প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬
৮ম জাতীয় সার্ফিং প্রতিযোগিতায় উখিয়ার হেলালের ৩য় স্থান অর্জন
মো: ফাহিম সরকার ||
কক্সবাজারে সদ্য সমাপ্ত ৮ম জাতীয় সার্ফিং টুর্নামেন্টে জুনিয়র ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করেছেন উখিয়ার সোনার পাড়া গ্রামের সমুদ্রপাড়ের সন্তান হেলাল হোসেন।সে 'সার্ফিং টাইগার্স' এন্ড লাইফসেভিং ক্লাব' এর একজন সক্রিয় সদস্য।দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তার এই সাফল্য অর্জন সত্যিই প্রশংসনীয়। তার এই অর্জনে ক্লাবের সদস্যদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।হেলাল সকলের দোয়া কামনা করে, ভবিষ্যতে আরও ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত