প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬
ধামরাইয়ে সামাজিক কাজে মাদকসেবীদের বাধা, এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আলোচনা সভা যুব সংগঠনের
মো: শাহীন ভূঁইয়া ||
ধামরাইয়ে সামাজিক কাজে মাদকসেবীদের বাধা, এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আলোচনা সভা যুব সংগঠনেরঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে তরুণদের নিয়ে গঠিত একটি সামাজিক সংগঠনের কাজে বিভিন্নভাবে বাধা ও হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় কিছু মাদকসেবীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদক প্রতিরোধে একটি আলোচনা সভা করেছে সংগঠনটি।শুক্রবার (৩ এপ্রিল) বিকালে উপজেলার কুল্লা ইউনিয়নের দক্ষিণ আড়ালিয়া গ্রামের একটি মাঠে এলাকাবাসী ও হিলফুল ফুযুল যুব সংগঠনের যৌথ উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।কুল্লা ইউনিয়ন যুব ঐক্য পরিষদের নির্বাহী সদস্য আবুল হোসেন সাজলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, উপজেলা স্বেচ্ছাসেবক দল সেক্রেটারি সুজন মাহমুদ, আড়ালিয়া মডেল একাডেমির প্রতিষ্ঠাতা আবুল হোসেন, হিলফুল ফুযুল যুব সংগঠনের সহ-সভাপতি মো. লোকমানসহ স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।সভায় এলাকাবাসী ও সংগঠনটির সদস্যরা জানান, সংগঠনটি দীর্ঘদিন যাবৎ এলাকায় বিনামূল্যে রক্তদান, ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিক্রি, বিনামূল্যে প্রাথমিক শিক্ষা প্রদান, দুস্থ ও অসহায় পরিবারকে সহায়তা প্রদান, বৃক্ষরোপণ, মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি-সহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজ করে আসছে। কিন্তু সম্প্রতি স্থানীয় একটি মাদকসেবী চক্র সংগঠনটির কাজে বাধা দেওয়াসহ সংগঠনটির সদস্যদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। এ সময় স্থানীয়দের স্বার্থে সংগঠনটির কার্যক্রমকে এগিয়ে নিতে সভায় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে সহযোগিতা চান এলাকাবাসী।এ সময় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাসহ সংগঠনটির কার্যক্রমকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সভায় উপস্থিত স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা।শেষ///
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত