প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬
সাভারে পূর্ব শত্রুতার জেরে হামলা, গ্রেপ্তার নাদিম ও রেদোয়ান জেল হাজতে
সাভার প্রতিনিধি ||
ঢাকার সাভারে পূ্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টার মামলায় নাদিম(২০) ও রেদোয়ান আহমেদ(২০) নামে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুই জনকে আজ আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। গতকাল রাত সাড়ে ১০টার দিকে সাভারের ব্যাংকটাউন এলাকায় মোঃ তৌফিক ইসলাম নামে এক যুবককে সুইস গিয়ার দিয়ে কোপানোর সময় এলাকাবাসী নাদিম ও রেদোয়ানকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে তৌফিকের বন্ধু আনাম ইসলাম বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করলে দুই জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।মামলা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে দীর্ঘ দিন ধরে তৌফিককে প্রান নাশের হুমকি দিয়ে আসছিলেন নাদিম। গতকাল রাত সাড়ে ১০ টার দিকে ব্যাংকটাউন ১ নং গেইট এলাকায় তৌফিক ইসলাম বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় নাদিম ও তার সহযোগী রেদোয়ান আহমেদ, তৌফিকের উপর হামলা করে। একপর্যায়ে নাদিম তার সাথে থাকা সুইস গিয়ার দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তৈাফিককে গুরুতর আহত করে। পরে উপস্থিত এলাকাবাসি নাদিম ও রেদোয়ানকে সুইস গিয়ারসহ আটক করে পুলিশের হাতে তুলে দেয়ে এবং আহত তৌফিককে সাভার এনাম মেডিকেলে ভর্তি করে। বর্তমানে তৌফিক এনাম মেডিকেলের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। এদিকে ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, গ্রেপ্তার নাদিম মাদকাসক্ত ও এলাকার কিশোরগ্যাং লিডার ও চিন্হত সন্ত্রাসী। সে জুলাই হত্যার একাধিক মামলার পালাতক আসামী ঝুট সেলিমের একান্ত আস্থাভাজন। বর্তমানে নাদিম ব্যাংকটাউন এলাকায় ঝুট সেলিমের ব্যাবসা, বাড়ি ও সম্পত্তির দেখাশোনা করেন এবং এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। নাদিমের নামে সাভার মডেল থানায় আগেও মামলা রয়েছে। জানতে চাইলে সাভার মডেল থানার উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, এক যুবককে সুইস গিয়ার দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদাল তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। গ্রেপ্তার নাদিমের নামে ২০২৩ সালে সাভার মডেল থানায় আরও একটা হত্যা চেষ্টা মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত