প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬
সোনারগাঁয়ে ১৯ বছরের সংসার ফেলে পরকীয়া প্রেমিকের হাত ধরে স্ত্রী উধাও
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দৈলেরবাগ এলাকায় ১৯ বছরের সংসার ভেঙে তিন সন্তান ও নগদ টাকা ও স্বর্ণালংকারসহ পরকীয়া প্রেমিকের হাত ধরে এক গৃহবধূ উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ৭ই মার্চ রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী মাসুম (৩৮) সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১৯ বছর আগে শরিয়াহ ও রেজিস্ট্রি মোতাবেক গজারিয়া থানার বলাকিচর গ্রামের মোস্তফার মেয়ে লিপি আক্তারের (৩০) সঙ্গে মাসুমের বিয়ে হয়। তাঁদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। গত কয়েক বছর ধরে লিপি আক্তার ২নং বিবাদী আলমগীরের (৩৫) সঙ্গে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়েন। এ নিয়ে স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল।ভুক্তভোগী মাসুম জানান, গত ৭ই মার্চ রাত আনুমানিক ৮টার দিকে তিনি কর্মস্থলে থাকাকালীন লিপি আক্তার পরকীয়া প্রেমিকের প্ররোচনায় ঘর থেকে নগদ ৩০ হাজার টাকা ও প্রায় দেড় ভরি ওজনের স্বর্ণালঙ্কার (যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা) নিয়ে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় তিনি তাঁর ৪ বছরের ছোট ছেলে আব্দুর রহমানকেও সঙ্গে নিয়ে গেছেন।পরবর্তীতে লোকমুখে জানা যায়, লিপি আক্তার বর্তমানে তাঁর পরকীয়া প্রেমিক আলমগীরের সঙ্গে কোনো এক অজ্ঞাত স্থানে অবস্থান করছেন। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা করার পর থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান ভুক্তভোগী।সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহিবুল্লাহ বলেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত