প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬
নীলফামারীতে সাবেক ছাত্রলীগ নেতার স্ত্রীর রহস্যজনক মৃত্যু
মিজানুর রহমান মহসিন ||
নীলফামারীর সৈয়দপুরে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহাগের স্ত্রী ও দুই সন্তানের জননী শামীমা আক্তারের (২৩) রহস্যজনক এ মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে শহরের গোলাহাট রেলওয়ে কলোনি এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে এই মৃত্যুর রহস্য নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। ফলে ধোয়াশা সৃষ্টি করেছে।
জানা যায়, শামিমা আক্তারকে অচেতন অবস্থা দেখে বেলা সাড়ে ১১টার দিকে তার ছোট যা মনি আক্তার সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে গেলে জরুরী বিভাগের চিকিৎসক জানায় অনেক আগে তিনি মারা গেছেন। মনি আক্তারের দাবি, শামীমা ঝুলন্ত অবস্থায় ছিলেন, সেখান থেকে তাকে নামিয়ে হাসপাতালে আনা হয়।
তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন এবং গলায় কালচে দাগের চিহ্ন থাকায় এটি হত্যা না আত্মহত্যা, তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠেছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত করছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত