প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬
ঈদের কেনাকাটা করতে গিয়ে পকেটকাটা: অতঃপর টাকাসহ পকেটমার গ্রেফতার
মিজানুর রহমান মহসিন ||
ঈদের কেনাকাটা করতে গিয়ে পকেটমারের শিকার হন একব্যাক্তি। পরে ওই টাকার একটি অংশসহ ওই পকেটমারকে গ্রেফতার করেম র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)। রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় র্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি গণমাধ্যমকর্মীদের অবগত করা হয়।
সেখানে আরও জানানো হয়, গত ১১ মার্চ বোদা উপজেলার বোদা বাজারে ঈদের কেনাকাটা করতে গিয়ে মো. হাবিবুর রহমান (৫০) পকেটমারের কবলে প্রায় ১৩ হাজার টাকা হারিয়ে ফেলেন। পরে ঘটনার তদন্তে র্যাব রবিবার ভোরে দেবীগঞ্জ উপজেলার সরদারপাড়া এলাকায় অভিযান চাকান। এ সময় মো. আনোয়ার হোসেন (৪০) নামে এক পকেটমারকে গ্রেপ্তার করা হয়। তার কাছে থাকা ৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ভিড়ের সুযোগে বিভিন্ন বাজারে পকেটমারি করে আসছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত