প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬
পাবনায় ছাত্রদলের মিছিলে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ, আটক ৪
নিউজ ডেস্ক ||
নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে পাবনা জেলা ছাত্রদলের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ওই সময় হঠাৎ করেই কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি মিছিল লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ইটের খোয়া ছুড়ে মারে।শনিবার রাত আটটার দিকে এই হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত