প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
ভোলার দৌলতখানে আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ
নিউজ ডেস্ক ||
ভোলার দৌলতখান উপজেলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিশৃঙ্খলার বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মদনপুর ইউনিয়নের পাটোয়ারি বাজার এলাকায় স্থানীয় জনসাধারণ ও নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।বিক্ষোভ মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তারা অতীতে আওয়ামী লীগের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড ও নৈরাজ্যের তীব্র নিন্দা জানান এবং নিষিদ্ধ ঘোষিত এই রাজনৈতিক দলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানান।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত