প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
দশমিনায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
নিউজ ডেস্ক ||
পটুয়াখালীর দশমিনা উপজেলায় সম্পত্তি নিয়ে চলা দ্বন্দ্বের জেরে বিচারালয়ের নিষেধাজ্ঞা না মেনে স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তি পেশায় একজন চিকিৎসক।প্রাপ্ত অভিযোগে প্রকাশ, বিরোধপূর্ণ ওই জমিতে আদালতের পক্ষ থেকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তা তোয়াক্কা না করে সেখানে কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রতিপক্ষকে আক্রমণ ও জীবননাশের হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে ওই চিকিৎসকের বিরুদ্ধে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত