প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
রাজধানীর হাতিরঝিলে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে অস্ত্রধারীদের হামলা ও গুলি
নিউজ ডেস্ক ||
রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় ফের একটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে গোলাগুলির ঘটনা ঘটেছে। ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামের ওই ইন্টারনেট সংযোগ সরবরাহকারী কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে হাতিরঝিল এলাকায় এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঘটেছে, যা স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার পেছনের কারণ উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত