প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
রাজধানীর হাতিরঝিলে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে অস্ত্রধারীদের হামলা ও গুলি
নিউজ ডেস্ক ||
রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় ফের একটি ইন্টারনেট সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠানে অস্ত্রধারী হামলার ঘটনা ঘটেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামের ওই ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে লক্ষ্য করে গুলি ছোঁড়ার এই ঘটনা ঘটে।এর আগেও একই এলাকায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অফিসে হামলার বা সহিংসতার ঘটনা ঘটার নজির রয়েছে। সাম্প্রতিক এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত