প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
দশমিনায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
নিউজ ডেস্ক ||
পটুয়াখালীর দশমনা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তি পেশায় একজন চিকিৎসক।প্রাপ্ত তথ্যানুযায়ী, ওই জমিসংক্রান্ত বিষয়ে আদালতের পক্ষ থেকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই আদেশ তোয়াক্কা না করেই নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, এ ঘটনায় প্রতিবাদ করতে গেলে পক্ষান্তরে হামলা চালানো এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে ওই চিকিৎসকের বিরুদ্ধে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত