নিউজ ডেস্ক ||
রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় তিতাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। একই সময়ে মোহাম্মদপুর অঞ্চলেও পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলে তথ্য পাওয়া গেছে।