প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
নিরাপত্তাজনিত উদ্বেগ: পদ্মা সেতু দিয়ে ঢাকা-খুলনা রুটে বাস চলাচল স্থগিত
নিউজ ডেস্ক ||
নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষ থেকে লকডাউনের ডাক দেওয়ায় উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর জেরে সংশ্লিষ্ট পরিবহন মালিকরা পদ্মা সেতু হয়ে ঢাকা ও খুলনার মধ্যকার বাস পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।খুলনা থেকে ঢাকামুখী এবং ঢাকা থেকে খুলনামুখী বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়তে পারেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই মালিকপক্ষ এই রুটে গাড়ি না চালানোর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত