প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির হলে শিশু শ্রমিককে শারীরিক নির্যাতনের অভিযোগ
নিউজ ডেস্ক ||
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবদুল মালেক উকিল হলের ডাইনিংয়ে কাজ করা এক শিশুকে মারধরের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। হলের ডাইনিং পরিচালনা দায়িত্বে থাকা আনোয়ার সাদাত শিশিরের বিরুদ্ধে এই নির্যাতনের অভিযোগ উঠেছে।দৈনিক বাংলাদেশ-এর তথ্য অনুযায়ী, অভিযুক্ত পরিচালকের মারধরের শিকার ওই শিশুটি কান্নাকাটি করে আকুতি জানিয়ে বলছিল, 'মা, আমারে নিয়ে যাও'। এই ঘটনার একটি বিবরণ ইতোমধ্যে সামনে এসেছে, যা সংশ্লিষ্ট মহলে আলোচনার জন্ম দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত