প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
যমুনার বুকে জেগে ওঠা চরে গাইঞ্জা ধান চাষে ব্যস্ত সিরাজগঞ্জের কৃষকরা
নিউজ ডেস্ক ||
শীতের আমেজের মধ্যেই যমুনা নদীর পানি নেমে গিয়ে নদীর বুকে মাথা চাড়া দিয়ে উঠছে নতুন চর। পলিমাটি সমৃদ্ধ এসব নতুন ভূমিতে চলছে কৃষকদের কর্মচাঞ্চল্য। সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার চরাঞ্চলের কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন গাইঞ্জা জাতের ধান চাষাবাদের কাজে।স্থানীয় কৃষি সংশ্লিষ্টরা জানান, প্রাকৃতিকভাবে পলি জমে উর্বর হওয়া এসব চরের মাটি ধান চাষের জন্য অত্যন্ত উপযোগী। নদীর পানি হ্রাসের ফলে উন্মুক্ত হওয়া এই জমিতে গাইঞ্জা ধান ফলানোর মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত