নিউজ ডেস্ক ||
পাবনা সদর উপজেলার মেরিল বাইপাস এলাকায় উচ্চ শব্দে গাড়ি চালিয়ে পরিবেশ বিনষ্ট করার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।অভিযানকালে যানবাহনে অতিরিক্ত শব্দ সৃষ্টির অভিযোগে চারজন ট্রাকচালককে শনাক্ত করা হয় এবং তাদের প্রত্যেককে মোট আট হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।