প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
বিদ্যুৎ ও জ্বালানি খাত ধ্বংসের পেছনে অলিগার্কিক ব্যবস্থা দায়ী: উপদেষ্টা
নিউজ ডেস্ক ||
অতীত সরকারের তৈরি করা বিশেষ অলিগার্কিক কাঠামোর কারণে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত চরম ক্ষতির মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি জানান, এই ব্যবস্থার মাধ্যমেই খাতটিকে মূলত পঙ্গু করে দেওয়া হয়েছে।ডেইলি বাংলাদেশের তথ্য অনুযায়ী, সম্প্রতি এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে উপদেষ্টা এই মন্তব্য করেন। তার মতে, বিগত সময়ে সুনির্দিষ্ট কিছু সুবিধাভোগী গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে গিয়ে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত ধ্বংসের এ পরিণতি বরণ করেছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত