প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
বীমা প্রিমিয়াম পরিশোধ না করায় সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে: অর্থমন্ত্রী
নিউজ ডেস্ক ||
পণ্য আমদানির ক্ষেত্রে বীমা সুরক্ষা নেওয়া হলেও নির্ধারিত প্রিমিয়াম পরিশোধ না করার প্রবণতা দেখা গেছে। অর্থমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এমন অনিয়মের ফলে বড় ধরনের রাজস্ব হারাচ্ছে রাষ্ট্র।বাণিজ্যিক পণ্য আমদানির সময় বীমা কভারের ব্যবস্থা থাকলেও অনেক সময় এর বিপরীতে প্রিমিয়াম দেওয়া হচ্ছে না। এমনকি আমদানীকৃত পণ্য দেশের সীমানায় পৌঁছানোর পরও প্রিমিয়াম পরিশোধ না করেই বীমা পলিসি বা কভার বাতিলের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত