প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
১১ দলীয় জোটকে সাথে নিয়ে নিরপেক্ষ স্থানে প্রধানমন্ত্রীর সাথে সংলাপের আগ্রহ জামায়াতের
নিউজ ডেস্ক ||
দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রাজনৈতিক ঐক্যের ওপর জোর দিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই লক্ষ্যকে সামনে রেখে ১১ দলীয় জোটের শরিক দলগুলোকে নিয়ে একটি নিরপেক্ষ ভেন্যুতে প্রধানন্ত্রীর সঙ্গে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেছে দলটি।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার মাধ্যমে দেশের বর্তমান সংকট মোকাবিলা এবং ফ্যাসিবাদী শক্তির উত্থান ঠেকাতে রাজনৈতিক দলগুলোর মধ্যকার আলোচনার কোনো বিকল্প নেই বলে মনে করছে জামায়াত। এরই অংশ হিসেবে ১১টি দলের সমন্বয়ে গঠিত জোটের সঙ্গেই আলোচনার টেবিলে বসার পরিকল্পনা রয়েছে দলটির।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত