প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
১১ দলীয় জোটকে সঙ্গে নিয়ে নিরপেক্ষ স্থানে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে চায় জামায়াত
নিউজ ডেস্ক ||
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের ওপর জোর দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের এই সংকটময় মুহূর্তে স্বৈরাচারী প্রবণতা রুখে দিতে তারা এককভাবে নয়, বরং ১১ দলীয় ঐক্যের শরিক দলগুলোকে নিয়েই সংলাপের টেবিলে বসতে আগ্রহী।আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের স্বার্থে সব পক্ষের মধ্যে আলোচনা জরুরি উল্লেখ করে জামায়াতের তরফ থেকে আরও বলা হয়, এই সংলাপের জন্য কোনো দলীয় কার্যালয় বা পক্ষপাতদুষ্ট পরিবেশের পরিবর্তে একটি সম্পূর্ণ নিরপেক্ষ ভেন্যু নির্বাচন করা উচিত, যেখানে সব অংশীজন খোলামেলাভাবে নিজেদের মতামত তুলে ধরতে পারেন।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত