প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
তিনটি নতুন সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ১৫০ শিক্ষার্থী ভর্তির অনুমোদন
নিউজ ডেস্ক ||
আসন্ন ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে দেশের তিনটি নতুন সরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ হামিদুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন এই তিনটি প্রতিষ্ঠানে মোট ১৫০ জন শিক্ষার্থী এমবিবিএস ও বিডিএস প্রোগ্রামে পড়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে সরকারি মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা আরও কিছুটা বৃদ্ধি পেল।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত