প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক প্রকল্পের জন্য পারমাণবিক জ্বালানির শেষ চালান এসে পৌঁছেছে
নিউজ ডেস্ক ||
পাবনায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানির সর্বশেষ তথা নবম চালান নির্ধারিত গন্তব্যে এসে পৌঁছেছে। এর মাধ্যমে প্রকল্পটির পুরো উৎপাদনে যাওয়ার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। ডেইলি বাংলাদেশের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৭ নভেম্বর) এই শেষ চালানটি রূপপুর প্রকল্প এলাকায় এসে পৌঁছায়।উল্লেখ্য, দেশের এই মেগা প্রকল্পের জ্বালানি সরবরাহের অংশ হিসেবে ইতিপূর্বে আরও আটটি চালান সফলভাবে দেশে এসে পৌঁছেছিল। সর্বশেষ এই চালানটি আসার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি আমদানির সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হলো।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত