প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
সন্তান কোনো খেলনা বা মা-বাবার সম্পত্তি নয়: ভারতের শীর্ষ আদালত
নিউজ ডেস্ক ||
সন্তানকে মা-বাবার ব্যক্তিগত সম্পত্তি কিংবা কোনো খেলনা হিসেবে গণ্য করা যায় না বলে মন্তব্য করেছে ভারতের সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়েছে যে, অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে অভিভাবকরা নিজেদের খেয়ালখুশি মতো আচরণ করার অধিকার রাখেন না।আদালতের পর্যবেক্ষণে আরও উঠে এসেছে যে, মা-বাবার আইনি অধিকারের চেয়ে সংশ্লিষ্ট শিশুর সার্বিক কল্যাণ এবং তার ব্যক্তিগত মতামতের গুরুত্ব অনেক বেশি। ডেইলি বাংলাদেশের তথ্য অনুযায়ী, বিচার প্রক্রিয়ায় বা পারিবারিক বিরোধের ক্ষেত্রে সন্তানের ভালো-মন্দের বিষয়টিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করে দেশটির শীর্ষ আদালত।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত