প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
চাঁদপুরে অস্ত্র ও গুলিসহ চাচা-ভাতিজা আটক
নিউজ ডেস্ক ||
চাঁদপুর জেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল এবং দুই রাউন্ড কার্তুজসহ দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতরা সম্পর্কে চাচা ও ভাতিজা।জানা গেছে, সন্দেহজনক মনে হওয়ায় তাদের ব্যবহৃত একটি মোবাইল ফোনের ফটো গ্যালারি তল্লাশি করা হয়। সেখানে একটি আগ্নেয়াস্ত্রের ছবি দেখতে পাওয়ার পরই মূলত পুলিশের সন্দেহ বাড়ে এবং পরবর্তী পদক্ষেপে অস্ত্র ও গুলিসহ তাদের পাকড়াও করা হয়।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত