প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
শ্রীপুরে চারটি পোশাক কারখানায় শ্রমিকদের হামলা ও ভাঙচুর, তিন দিনের ছুটি ঘোষণা
নিউজ ডেস্ক ||
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একসঙ্গে চারটি তৈরি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে এই সহিংসতার ঘটনা ঘটে।দক্ষিণ ভাংনাহাটি এলাকায় এই ঘটনার পর উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট কারখানাগুলো তিন দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। সকালের দিকে হঠাৎ করেই শ্রমিকদের একটি দল কারখানাগুলোতে চড়াও হয়ে ভাঙচুর চালায়।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত