প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির উপবৃত্তির তথ্য অন্তর্ভুক্তি শুরু ২৬ নভেম্বর
নিউজ ডেস্ক ||
দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি কার্যক্রমের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এর অংশ হিসেবে স্কুল, কলেজ এবং মাদ্রাসার ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষ পর্যন্ত পাঠরত শিক্ষার্থীদের উপবৃত্তিসংক্রান্ত তথ্য এন্ট্রি বা নিবন্ধনের কাজ আগামী ২৬ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে।শিক্ষার্থীদের এই উপবৃত্তি সুবিধা প্রদানের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে একটি বিশেষ জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে যাতে যোগ্য শিক্ষার্থীরা সহজেই এই আর্থিক সহায়তা পেতে পারে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত