প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির উপবৃত্তির তথ্য অন্তর্ভুক্তি শুরু ২৬ নভেম্বর
নিউজ ডেস্ক ||
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষ পর্যন্ত পড়ালেখা করা শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি কার্যক্রমের প্রক্রিয়া শুরু হচ্ছে। এই লক্ষ্যে সংশ্লিষ্ট কতৃর্পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর থেকে শিক্ষার্থীদের উপবৃত্তিসংক্রান্ত তথ্য এন্ট্রির কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীদের এই সুবিধার আওতায় আনতে নির্ধারিত সময়ের মধ্যেই তথ্য অন্তর্ভুক্ত করার তাগিদ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত