প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
বাল্টিক সাগরে তিমি উদ্ধারে বিশালাকার প্রচেষ্টা ব্যর্থ, প্রাণ হারাাল হাম্পব্যাক তিমিটি
নিউজ ডেস্ক ||
জার্মানির বাল্টিক সাগরতীরে তীরের কাছাকাছি আটকা পড়া একটি হাম্পব্যাক তিমিকে জীবন ফিরিয়ে দেওয়ার জন্য বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এই প্রাণীকে রক্ষা করতে প্রায় ২০ লাখ ইউরো খরচ করা হয় এবং পুরো জার্মানির সাধারণ মানুষ এক জোট হয়ে উদ্ধারের কাজে সংহতি প্রকাশ করে।সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এই তিমিটির জন্য জোরদার প্রচার চালানো হয়েছিল এবং উপকূলীয় অঞ্চলে ব্যাপক তৎপরতা দেখা গেলেও শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। সব প্রচেষ্টা ব্যর্থ করে মারা গেছে বিশাল আকৃতির এই জলজ প্রাণীটি।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত