প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
আইসিজে-র রায়ের পর পরই হাজার হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া
নিউজ ডেস্ক ||
মিয়ানমার সামরিক বাহিনীর সংঘটিত রোহিঙ্গা হত্যাযজ্ঞের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের রেশ কাটতে না কাটতেই বড় পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়া। আদালতের সেই রায় ঘোষণার কেবল পাঁচ দিন পার হতে না হতেই প্রায় ছয় হাজার আটশ রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।দৈনিক বাংলাদেশ সূত্রে জানা যায়, মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের ওই রায়ে গণহত্যার বিষয়টি নির্ধারিত হওয়ার পরপরই মালয়েশিয়ার পক্ষ থেকে এই বড় সংখ্যায় রোহিঙ্গাদের প্রত্যাবাসনের এই উদ্যোগ নেওয়া হলো।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত